
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি কোয়ার্টারের ভেতর গাঁজা সেবনের আয়োজন করে তিন যুবক—শেষ পর্যন্ত আনসার সদস্যদের হাতে ধরা পড়ে কারাগারে।সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আনসার প্রশিক্ষক হাসিবুল তারেকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
দণ্ডপ্রাপ্তরা হলেন সূর্যেরগাঁও গ্রামের সত্যরঞ্জনের ছেলে চয়ন (১৮),ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইলের ছেলে জুবায়ের (১৮), একই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু (১৯)।
আনসার সূত্রে জানা যায়, বিকেলে সরকারি কোয়ার্টারে কয়েকজন যুবক গাঁজা সেবন করছে—এমন খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। অভিযানকালে তিনজনকে গাঁজাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,মাদক কোনোভাবেই সমাজে বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন,এমন অভিযান মাদকমুক্ত তাহিরপুর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
০১৭২৫৭২৪৬০০





























