
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাড় কাটা ও সীমানার বাহিরে গিয়ে বালি উত্তোলনের দায়,৬,জন কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি)সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে উপজেলার যাদুকাটা নদীর ঘাগটিয়া পাড়,শিমুল বাগানের পাড় ও জামাইল্লার চর এলাকায় বিজিবি, আনসার ও জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।এসময় নদীর পাড় কাটা ও অবৈধভাবে সীমানার বাহিরে গিয়ে বালি উত্তোলনের দায় ৬জন কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩টি বালি বোঝাই নৌকাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিশ্বম্ভপুর উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিমের ছেলে আমির হোসেন(২৬),একই উপজেলার অনন্তপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে আলমগীর(৩৫),শাহপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোফাজ্জল (২৪),একই গ্রামের রুস্তম আলীর ছেলে রায়হান (২৮) নুর ইসলামের ছেলে মুশাহিদ(২৬),বজলুর রশিদের ছেলে রেজুয়ান(৩৪)।বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান যাদুকাটা নদীর পাড় কেটে ও সীমানার বাহিরে গিয়ে বালি উত্তোলনের দায় ৬জন কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩টি বালি বোঝাই নৌকাকে ৫০হাজার করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।





























