
সাদিয়াত হোসেন: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল সদর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর উদ্যোগে অসহায় হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ এর সামনে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. ফরহাদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ,
শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম, সদর থানা বিএনপির সহ-সভাপতি মো.মীর ফরহাদ আলী, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান (হাবিব) শহর বিএনপির সহ-সভাপতি ইজাজুল হক সবুজ, ঘারিন্দা ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৮ ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল ইসলাম আলমিছ সহ ঘারিন্দা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























