
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃমা মাছের নিরাপদ অভয়াশ্রম ও সংরক্ষিত জলাভূমি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে যত্রতত্র গড়ে উঠা হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক ।
শনিবার (২২মার্চ)উপজেলা নির্বাহী অফিসার(uno tahirpur)ফেসবুক আইডি থেকে এমন নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সংরক্ষিত জলাভূমি দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে যত্রতত্র হাঁসের খামার গড়ে উঠেছে।এ সকল খামারের হাঁস নির্বিচারে মাছের নিরাপদ অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরের রেনু পোনা নিধন করে মাছের মজুদ ধ্বংস করে ফেলছে।এমতাবস্থায় টাঙ্গুয়ার থেকে সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য খামারিদের নির্দেশ করা হচ্ছে।সরিয়ে না নিলে আগামী রবিবার (২৩মার্চ)থেকে হাঁসের খামার উচ্ছেদ সহ খামারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























