
মোঃ রহমত মন্ডল,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।এ সময় পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন—তারাগঞ্জ উপজেলা প্রশাসন, তারাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদ, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন প্রেসক্লাব, ২নং কুর্শা ইউনিয়ন পরিষদ, বণিক সমিতি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





























