
মোঃ শাকিল প্রধানঃ
টেংগারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) ফাতেমা তুল জান্নাত।গতকাল মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ১১ টার সময় গজারিয়া উপজেলা ৩ নং টেংগারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।এ সময় টেংগারচর ইউনিয়নের পক্ষ থেকে ডিসি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী। এ সময় ডিসি মহোদয়ের সঙ্গে ছিলেন-গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো:আশরাফুল আলম,
আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মামুন শরীফ। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ। প্যানেল চেয়ারম্যান নাছিম মেম্বার, টেংগারচর ইউনিয়ন পরিষদের সচিব রহিমা দেওয়ান সহ ইউনিয়নের পরিষদের সকল ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন,গ্রাম আদালত বিষয়ক আলোচনায় অংশ গ্রহণ করেন ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের খোঁজ নেন।
জানা যায়,সারাদিন তিনি গজারিয়ায় ব্যস্ত সময় পার করেছেন সকালে তিনি ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন,বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।



































