
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় গরু চুরি, মোটর পাম্প চুরি, চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মংলা। উক্ত সময় উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.শরিফুল ইসলাম শরিফ,হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মো. শামীমুজ্জামান,উপজেলা ভেটেরিনারি অফিসার বিপ্লবী চক্রবর্তী কেয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,সরকারি ও বে-সরকারি অফিসের প্রধানগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ । উক্ত সভায় বর্ডার এলাকায় ভুট্টার আবাদ করায় বিজিবির টহলের সমস্যার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রয়েছে বলে জানিয়েছেন সভায় । পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার সকলকে সচেতন থাকার আহ্বান জানান ও যাদের গরুর খামার রয়েছে তাদেরকে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন।





























