
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেনের উপর হামলা করেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও তার সাঙ্গ পাঙ্গরা। এসময় সামির হোসেন (৪৫) ও তার মা আমেলা খাতুন (৭৫) আহত হয়েছে। আহত আমেলা খাতুনকে স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা রেফার করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুর ২ টায় উপজেলার কেশবপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় থম থমে অবস্থা বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে।
গ্রামবাসী সুত্রে জানা যায়, একই গ্রামের মৃত রাজ মিয়া মাষ্টারের ছেলে আব্দুস সাত্তার (৫০) নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করার অভিযোগ এনে, স্থানীয় সাংবাদিকদের ডেকে এনে সাত্তার মিয়ার ঘরে অভিযান চালায় আওয়ামী লীগ নেতা ও অপসারিত জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও তার সাঙ্গ পাঙ্গরা। অভিযানে সাত্তার মিয়ার ঘরে জাল না পাইলেও পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পাওয়া যার মালিক কাশু মিয়া নামের এক ব্যাক্তির।
এলাকাবাসী আরও জানায় মজিব চেয়ারম্যানসহ শতাধিক লোক নিয়ে এসে দূর থেকে সামির হোসেনকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে, এসময় সামির হোসেনের মা আমেলা খাতুন এগিয়ে গেলে তাহার উপর প্রতিপক্ষের ছোড়া একাধিক পাটকেল পড়লে তিনি গুরুতর আহত হয়।
এবিষয়ে মজিব চেয়ারম্যান বলেন, সাত্তার নিষিদ্ধ ম্যাজিক জাল বিক্রি করে এবং তার ঘরে কোটি টাকার জাল রয়েছে। আমি সাংবাদিক এনেছি ওনারাও দেখেছে, পুলিশ, এসিল্যান্ড ও ইউএনওকে খবর দিয়েছি কেউ আসেনা। শতাধিক লোকজন নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পোলাপানইনে পোলাপানে করেছে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পরিত্যক্ত অবস্থায় কিছু জাল পড়ে আছে, তার পরও এসিল্যান্ড যদি পুলিশ চায়, তাহলে আমরা পুলিশ পাঠাবো।





























