
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা তিতাস উপজেলার বড় গাজীপুর আধ্যাত্মিক সাধক হযরত পীর শাহবাজ (রহ.) এর ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত কুস্তি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১০ মিনিট লড়াইয়ের পর কুমিল্লা সদরের বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে খেলায় লড়াই করেন মাহবুব, রানা লোকমান ও ভূমিকম্পসহ অনেকেই।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রুবি ইসলাম, জামায়াতে নেতা সবির হোসেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক পাঠান, মাজার কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ, রবিউল পাঠান, সেলিম মোল্লা, তোফায়েল ও ফারুক হোসেন ভূঁইয়া প্রমূখ।
জানা যায়, প্রতিবছর ফেব্রুয়ারী মাসের ১৮,১৯ ও ২০ তারিখে পীর শাহবাজ (রহ.) স্বরনে তিন দিনব্যাপী ওরশ মোবারক হয়ে থাকে৷ আর এই ওরশ উপলক্ষে আয়োজন করা হয় গ্রামবাংলার চিরচেনা ‘কুস্তি খেলা।’ যা ওরশে আসা দর্শনার্থীকে মুগ্ধ করে। খেলায় অংশগ্রহণ করতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসে নামীদামী বলী খেলোয়াড়রা। এটি প্রায় সাড়ে ৩০০ বছর ধরে পালন করে আসছে এলাকাবাসী।





























