
মোঃ রায়হান মাহামুদঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয় পরে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এরপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোকজ মেলা এবং কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানিয়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন অনেকেই।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



































