শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

ভালো ফলনে খুশি, দাম নিয়ে চিন্তা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৫ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দিনাজপুরের হিলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে চলতি বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় গতবছরের চেয়ে এবার ধানের ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় দাম কম হওয়ায় খরচ তোলা নিয়ে সংশয়ে পড়েছেন চাষি। প্রথমের দিকে ধানের দাম কিছুটা বেশি থাকলেও দিন দিন কমছে। তাই ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় লাভবান হওয়ায় কৃষকরা খুব খুশি।


শষ্যভান্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে ইতিমধ্যেই বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় কর্তন শুরু করেছেন কৃষকরা। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই ও পোকামাকড় তেমন আক্রমণ না করায় গতবারের চেয়ে ধানের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ধানের ফলন ২১ থেকে ২৫ মণ করে হয়েছে। তবে তাপপ্রবাহ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু জমিতে উৎপাদন কম হয়েছে। এ ছাড়া সার, কীটনাশক ও সেচের পানির দাম বৃদ্ধির কারণে খরচ হয়েছে বেশি। কিন্তু ধানের দাম গতবারের চেয়ে কম হওয়ায় উৎপাদন খরচ উঠবে না বলে জানিয়েছেন কৃষক।


হিলির গোহাড়া গ্রামের কৃষক বাদল উড়াও বলেন, বর্তমানে ধানের যে দাম চলছে তাতে করে ধান আবাদ করে লোকসান। তারপরও বৃষ্টির আগে ধানের যে দাম ছিল সেই দামটা থাকলে হয়তোবা কিছু লাভের মুখ দেখতে পারতাম। কিন্তু বৃষ্টির পর আবহাওয়ার কারণে দাম অনেকটা কমে গেছে। বৃষ্টির আগে দাম ১২৫০ টাকা মণ থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। কিন্তু যেই বৃষ্টি হলো সেই দাম কমে ১০৫০ টাকা থেকে শুরু করে ১১০০ চলছে। একেতো শ্রমিকের মজুরি বাবদ খরচ বেড়েছে। এর ওপর তীব্র গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জমিতে ঠিকমতো পানি দিতে না পারায় ফলন কম হচ্ছে।


হিলির ছাতনি গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, ধানের ফলন বেশ ভালোই হয়েছে- এতে আমরা খুশি। কিন্তু ধান লাগানো থেকে শুরু করে মাড়াই পর্যন্ত যে খরচ হয়েছে সেই তুলনায় দামটা গতবারের চেয়ে একটু কম। এক বিঘা জমি চাষে খরচ হয়েছে ১২০০, ধান লাগাতে ১২০০, জমিতে দিতে পানি সেচ বাবদ ১৪০০, সার ও কীটনাশক প্রয়োগ করতে লাগছে ৫ থেকে ৬ হাজার, ধান কর্তন বাবদ ৪ থেকে ৫ হাজার টাকা। সবমিলিয়ে এক বিঘা জমিতে ধান লাগানো থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত ১৪ থেকে ১৫ হাজার টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। এটা যাদের নিজস্ব জমি তাদের হিসেব। যারা বর্গা নিয়েছে তাদের খরচ আরও বেশি। সেই তুলনায় ধানের দামটা যদি একটু ভালো থাকতো এমনকি গতবারের মতো থাকতো তাহলে কৃষকরা বেশ লাভবান হতে পারতো।


হিলির রাঙামাটিয়া গ্রামের কৃষক সোহেল রানা বলেন, আলহামদুলিল্লাহ এবারে ধানের অবস্থা খুব ভালো। গতবারের চেয়ে ফলন বেশি হয়েছে। বর্তমানে আবহাওয়া বেশ ভালো রয়েছে- যার কারণে আমরা নির্বিঘ্নে ধান কেটে ঘরে তুলতে পারছি। তবে ধানের দামটা গতবারের তুলনায় কম। মন প্রতি দুই থেকে আড়াইশো টাকার মতো এবারে ধানের দাম কম। সেই হিসেবে ফলন গতবারের চেয়ে একটু ভালো হওয়ায় লাভ হবে। কিন্তু দামটা যদি আরেকটু বেশি হতো কৃষকদের লাভের অঙ্ক বেশি হতো।


একই গ্রামের কৃষক মমতাজ হোসেন বলেন, মাঝে যে তীব্র খরা দেখা দিয়েছিল তাতে কৃষকরা তো বোরো ধান আবাদ করে ফলন পাওয়া নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, বিদ্যুতের অভাবে সেচ ঠিকমতো দেওয়া যায়নি। যার কারণে ফলন কেমন হবে না হবে সেই নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারপরও ভালো ফলন হয়েছে। গতবারের চেয়ে এবারে ধানের ফলন অনেকটাই বেড়েছে। বিঘা প্রতি (৩৩ শতক) ধানের ফলন হয়েছে ২২ মণ থেকে ২৬ মণ পর্যন্ত। বর্তমানে আবহাওয়া ভালো রয়েছে, যার কারণে ধান কাটা ও মাড়াই সুন্দরভাবে করতে পারছি। ধানের দাম এবারে কিছুটা কম। কখনও ১০৫০ আবার কখনও ১১০০ টাকা চলছে।


ধান কাটা শ্রমিক বাদল মার্ডি বলেন, গতবার ৪০০০ শুরু করে ৪৫০০ টাকায় বিঘা হিসাবে জমির ধান কর্তন করেছিলাম। কিন্তু বর্তমানে ৪০০ টাকা বিঘা চুক্তিতে ধান কর্তনের কাজ করছি। কিন্তু এই টাকা দিয়ে আমাদের পোষাচ্ছে না। যে হারে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সেই তুলনায় এই টাকা দিয়ে আমাদের শ্রমিকদের তো কিছুই হচ্ছে না। তাই টাকার পরিমাণটা যদি আরেকটু বাড়ানো হতো তাহলে আমাদের মতো শ্রমিকদের জন্য একটু ভালো হতো।


হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় সাত হাজার ৬১৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আমরা সাত হাজার ৬১৬ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করতে সক্ষম হয়েছিলাম। ইতিমধ্যেই জমির ধান কর্তন শুরু হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় গতবছরের তুলনায় এবারে ধানের ভালো ফলন হয়েছে। ২ থেকে ৩ গুণের মতো ফলন বেড়েছে। এতে কৃষকরাও বেশ খুশি। সেই সঙ্গে বর্তমানে ধানের যে দাম চলছে তাতে কৃষকরাও বেশ সন্তুষ্ট। সেই সঙ্গে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে জমির ৮০ ভাগ ধান পেকে গেলেই দ্রুত সেই জমির ধান কর্তন করতে।


তিনি আরও বলেন, এ ছাড়া কম্বাইন্ড হারভেস্টার মেশিনগুলো দিয়ে দিনে ও রাতে ধান কর্তন চলছে। আমরা আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশ ধান কর্তন সম্পন্ন হবে। যেহেতু ভালো ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন এটা আমরা আশা করছি।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত