
তানজিল সরকারঃ ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের ভৈরব কালিকা প্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামে কাজী ডিজিটাল অটো পার্কিং গ্যারেজ হামলা, ভাংচুর , লুটপাট ও মারধোরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তবোগীরা।
শুক্রবার দুপুরে উপজেলার মিরারচর গ্রামে ঘন্টাব্যাপী মানব বন্ধন করেন ভুক্তভোগী রা।
এর আগে ১২ ডিসেম্বর আনুমানিক সকাল ৯টায় কাজী রফিকুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান কাজী ডিজিটাল অটো পার্কিং গ্যারেজে হামলা, লুটপাট, ভংচুর ও মারধোরের ঘটনায় ৩ জন আহত হয়।
শুক্রবার দুপুরে গ্যারেজের মালিক কাজী রফিকুল ইসলাম, তার ভাই কাজী সফিকুল ইসলাম, সেলিম মিয়া সহ অনেকেই অভিযোগে জানান, তার চাচা কাজী জহির মিয়ার কাছ থেকে ১০ বছরের চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে গ্যারেজ করেছেন। পরে জানতে পারেন ওইখানে তাদের ২ গন্ডা জমি রয়েছে । পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজী জহিরের পুত্র শামিমের সাথে বিরোধের জেরে গতকাল শামিম লোকজন নিয়ে তার গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর করে ১০ টি বিভাটেক অটোরিক্সার, চার্জার ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় । এ সময় স্কুল শিক্ষার্থী সিয়াম ও নারী সহ ৩ জনকে মারধোর করে আহত করে। বতর্মানে ওই নারী চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা দায়ের এর প্রক্রিয়াধীন।





























