শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

১০ জনকে নিয়ে অবিশ্বাস্য জয়, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের বোতাফাগো

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জয় ছিল স্বপ্নের মতো। অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কতটা পরিশ্রম করতে হয়, সেটা নতুন করে উপলব্ধি করলো ব্রাজিলের ক্লাব বোতাফাগো। লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাবান ক্লাব প্রতিযোগিতা কোপা লিবারর্তেদোরসের ফাইনাল ম্যাচে প্রায় পুরোটা সময়ই যে তাদেরকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে!


শিরোপা নির্ধারণী ম্যাচের ৩০ সেকেন্ডেই ১০ জনের দলে পরিণত হয় বোতাফাগো। শেষ পর্যন্ত লাতিন আমেরিকার ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরেক ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে তাদের ৩-১ গোলে জয়টি ছিল অবিশ্বাস্য। এ যেন লক্ষ্যের সঙ্গে একাট্টা আর অনিশ্চিত যাত্রা শেষে পূর্ণিমার চাঁদ হাতে পাওয়ার মতোই অনুভূতি।



শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মিনেইরোকে হারিয়ে প্রথমবারের মতো কোপা লিবারর্তেদোরস শিরোপা জেতে বোতাফাগো। দুর্দান্ত জয়ে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল সিরিআর ক্লাবটি।


ম্যাচের ৩০ সেকেন্ডে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোতাফাগোর মিডফিল্ডার গ্রিগোর। উড়ন্ত কিক নিতে গিয়ে মিনেইরোর ফুটবলার ফাউসতো ভেরার মাথায় আঘাত করেন তিনি। সেই আঘাতে ভেরার মাথা থেকে রক্তক্ষরণ হতেও দেখা যায়।


বোতাফাগো ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগে আক্রমণের ধার বাড়ায় মিনেইরো। তবে বোতাফাগোই আগে গোল পেয়ে যায়। ৩৫ মিনিটে লুইস হেনরিকের গোলে এগিয়ে যায় ক্লাবটি।


৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বোতাফাগো। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যালেক্স তেল্লেস। বক্সের ভেতর আগুয়ান হেনরিককে ফাউল করেন মিনেইরোর গোলরক্ষক এভারসন। ফলে স্পটকিকের বাঁশি বাজান রেফারি।


দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মাথায় ব্যবধান কমায় মিনেইরো (২-১)। গোল করেন বদলি খেলোয়াড় এদুয়ার্দো ভার্গাস। কর্নার হেড করে বোতাফাগো জালে বল জমা করেন চিলির এই ফুটবলার।



ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে মিনেইরোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন জুনিয়র সান্তোস। এতে বোতাফাগোর জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে।



আগামী বছর যুক্তরাষ্ট্রে হবে ফিফার ক্লাব বিশ্বকাপ। বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলোর সঙ্গে থাকবে বোতাফাগো। ৩২ দলের এই টুর্নামেন্টে খেলবে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামিও। আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্টের মিয়ামিতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ