
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি :আজ দুপুরে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় ফ্যাসিবাদ সৃষ্টির মুল হোতা হিসেবে শেখ হাসিনাকে দায়ী করেছেন শিবচরের বি এন পি নেতা জামান কামাল মোল্লা।বিগত ১৬ বছরে তিনি দেশের বাড়িতে আসতে পারেননি বলেও অভিযোগ করেন। ছাত্র জনতার বৈপ্লবিক আন্দোলনে পিছনে থেকে কাজ করেছেন বলেও জানান তিনি।তিনি আরো বলেন, আমি একমাত্র বিএনপির নেতা বলে আমাকে মামলা দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেক হেনস্থা করেছে আওয়ামী লীগের দোসরা। ১৬ বছর ধরে তারা জনগনের উপর নির্যাতন করেছে বলে অভিযোগ করেন এই নেতা। আন্দোলনে তারা নিরহ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।শিবচরের মাটিতে এরকম অন্যায় কাজ আর করতে দেওয়া হবে না বললেন বিএনপির আহবায়ক জামান কামাল নুরুদ্দিন মোল্লা। তিনি আরো হুঁশিয়ারি করে দেন সবাইকে শিবচরে কোন অরাজকতা সৃষ্টি করলে কারো বাড়িঘর থাকবে না। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই পালিয়ে থেকে দেশের মধ্য ষড়যন্ত্র শুরু করেছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা এরকম বিভ্রান্তি করে তাদেরকে এই দেশের মাটিতে ঠাই হবে না। জনসভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক শাহজাহান হোসেন সাজু মোল্লা, জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান, বিএনপি নেতা আজমল হোসেন খান, বিএনপি নেতা শহীদ হোসেন, যুবদলের নেতা ইউনুস গোমস্তা সহ আরো অনেকে।





























