
আলী হোসেন, বেলাবোঃ
২৪- এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীর বেলাবোতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র্যালি উদযাপন করেছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ টা হতে দিনব্যাপী বিজয় র্যালির অংশ হিসেবে ছিল মোটরশোভাযাত্রা,আলোচনা সভা ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের মাগফেরাত কামনায় দোআ মাহফিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪
(বেলাবো-মনেহরদী)আসতে হতে এমপি প্রার্থী বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন,বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,বেলাব,কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন ভূঁইয়া,বাজনাব ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,
সহ ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলে,কৃষকদল,
মহিলাদলের নেতৃবৃন্দ।





























