
স্টাফ রিপোর্টার মাহামুদুল হাছান মেহেদী
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোরে রাজধানীর সবুজবাগ থানাদিন দক্ষিণ বাসাবো এলাকায় ডিবি লালবাগের একটি আবিজানিকদল দল অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ থানাধীন দক্ষিণ বাসাবো এলাকায় ২০/১, অতিশ দিপংকর সড়কে বাসাবো বিশ্বরোড ফ্লাইওভার এর পাশে কয়েকজন মাদক কারবারি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে ভোর অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা,মাদক চোরাচালানে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করে এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করে গ্রেফতার কৃতরা হলো ইব্রাহিম (২৬)ও শিপন হোসেন (২৭)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিবি ডিসি লালাবাগ।





























