শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি-২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬এপ্রিল) আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ভিয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (মেম্বার) মো: সাইফুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, দূর্গাডাঙ্গা তফসিলী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, পল্লী চিকিৎসক মো: হাসিনুর রহমান, সাবেক ভিয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো: রফিকুল ইসলাম, শিক্ষক মানস কুমার রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের পরিচালক ও প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ইমন এসময় তিনি বলেন, "আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যাবে"।
প্রধান অতিথির বক্তব্যে ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আব্দুর রাজ্জাক শাহ্ বলেন, "তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে"।
তিনি আরও বলেন, "আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন"।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, আবেগঘন ও সুন্দরভাবে সাজানো।
আলোচনা শেষে প্রধান অতিথি বিদায়ী সব পরীক্ষার্থীর হাতে সুন্দর কলম, কোর্টফাইল তুলে দেন। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। এরপর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এ কোচিং সেন্টার থেকে এ বছর মানবিক ও বিজ্ঞান বিভাগের মোট ৪৭ জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ সময় আদর্শ বিদ্যাপিঠ কোচিং সেন্টারের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এসএসসি-২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল