
মাওলানা মোঃ ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা হযরত মাও শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন (মাঃ জিঃ আঃ) এর আগামী ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং বৃহস্পতিবার নাঙ্গলকোট খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সে শুভাগমন উপলক্ষে, ছারছীনা শরীফের পীরে মরহুম, বাহারে শরীয়ত ও তরিকত মুজাদ্দিদে জামান, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও ১০ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের পরামর্শ সভা গত ৪ জানুয়ারি শনিবার নাঙ্গলকোট খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
মাহফিলের পরামর্শ ও প্রস্তুতি সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জমইয়াতে হিযবুল্লাহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, ছারছিনা দরবার শরীফের মরহুম হযরত ছাহেব কেবলার মেঝ জামাতা আলহাজ্ব হাফেজ মাওঃ ডঃ মুঃ রুহুল আমীন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমইয়তে হিজবুল্লাহ লাকসাম উপজেলার সভাপতি, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব আব্দুল হান্নান। নাঙ্গলকোট উপজেলা জমিয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা হাসেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট খানকায় মোহেব্বীয়া কমপ্লেক্স উন্নয়ন কমিটির সভাপতি নুরুল আমিন জসিম, নাঙ্গলকোট উপজেলা যুব হিজবুল্লাহর সভাপতি মন্তলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন মনিরী,পৌরসভা জমিয়তের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক, পৌরসভা জমিয়তের সহ সেক্রেটারি আলহাজ্ব সৌহরার হোসেন,উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক সুফি আব্দুল কাদেরহ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা,উপজেলা যুব হিযবুল্লাহ,উপজেলস ছাত্র হিযবুল্লাহ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী বৃন্দ। এচাড়া ও নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পরামর্শ সভায় প্রধান মেহমান ঢাবি অধ্যাপক ডক্টর রুহুল আমিন সাহেব নাঙ্গলকোট উপজেলা সহ দেশের সকল মুসলমান ভাইদেরকে আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাঙ্গলকোট খানকায় মোহেব্বীয়া কমপ্লেক্সে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর সাহেব কেবলার মাহফিলে সর্বাত্মকভাবে সহযোগিতা ও যোগদান করার অনুরোধ করেন। পরামর্শ সভা শেষে তিনি মাহফিলের সার্বিক কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।





























