শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

আজই শিরোপার দেখা পাবে লেভারকুসেন?

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এখন থেকে ঠিক ঠিক ২২ বছর আগের কথা। মাইকেল বালাক, লুসিও, ব্রান্ড শ্নেইডারম, দিমিতার বার্বাতোভরা মিলে দুর্দান্ত ছন্দে ছিলেন। বায়ার লেভারকুসেন সেবার স্বপ্ন দেখেছিল ট্রেবল জয়ের। ছিল জয়ের কক্ষপথেই। কিন্তু লিগে শেষ ৫ ম্যাচের মধ্যে দুই অবিশ্বাস্য হারে পিছিয়ে যায় তারা। শেষদিনে এসে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে শিরোপা খোয়াতে হয় তাদের। 



সেবার জার্মান কাপের ফাইনালে শালকের কাছে ৪-২ ব্যবধানে আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিনেদিন জিদানের ঐতিহাসিক ভলির কাছে হারতে হয়েছিল লেভারকুসেনকে। এরপর থেকে আর কখনোই এমন সুসময় পায়নি লেভারকুসেনের সমর্থকরা। লম্বা সময় পর তাদের স্বপ্ন পূরণ হতে পারে আজ। লিগে ভেডার ব্রেমেনের বিপক্ষে জয় পেলেই আজ বুন্দেসলিগার শিরোপা পেয়ে যাবে জাবি আলোনসোর শিষ্যরা। 


আর আজকের এই জয় ভেঙে দিবে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্ব। ২০১১-১২ মৌসুমে সর্বশেষ বায়ার্ন ব্যতীত অন্য কোনো দল জিতেছিল বুন্দেসলিগার শিরোপা। বরুশিয়া ডর্টমুন্ডকে পরপর দুবার শিরোপা জিতিয়েছিলেন ইউর্গেন ক্লপ।


এরপর থেকে এককভাবে রাজত্ব করেছে কেবল ওই বায়ার্নই। তবে চলতি মৌসুমে বাভারিয়ানরা খুব একটা পাত্তাই পায়নি। টমাস টুখেলের দলটি এবার শুরু থেকেই ছিল নাজুক। একাধিকবার লিগে হোঁচট খেয়েছে তারা। আর বিপরীতে জাবি আলোনসোর অধীনে বায়ার লেভারকুসেন খেলেছে অত্যন্ত আগ্রাসী ধারার ফুটবল। 




আলোনসো খেলোয়াড়ি জীবনে রাফায়েল বেনিতেজ, হোসে মরিনিও, পেপ গার্দিওলা এবং কার্লো অ্যানচেলত্তির মতো কিংবদন্তি সব কোচের অধীনে খেলেছেন। আলোনসোর বাবাও ম্যানেজার হিসেবে ছিলেন সফল। নিজেও তাই দলের জন্য বেছে নিয়েছেন আলাদা এক ধারা। যা তাকে পরিণত করেছে দুর্দান্ত এক কোচে। 


গত ১২০ বছরে লেভারকুসেনের শিরোপা মোটে দুইটি। বারবার দুর্ভাগ্যের কারণে লেভারকুসেনকে উপাধি দেয়া হয়েছে Vizekusen ("second-kusen")। ১৯৭৯ সাল থেকেই লিগে নিয়মিত খেলছে তারা। তবে ৫ বার রানার্স আপ হয়ে লিগ শেষ করেছে। আর জার্মান কাপের ফাইনাল খেলেছে ৪ বার। যার মধ্যে ৩ বারই রানার্স আপ! চ্যাম্পিয়নস লীগের ফাইনাল একবার খেললেও তাতে হারতে হয়েছিল তাদের। 


লিগে চলতি মৌসুমে ২৮ ম্যাচ খেলে ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট পেয়েছে লেভারকুসেন। গোল করেছে ৬৯টি, খেয়েছে মাত্র ১৯টি। জাবির দল যদি নিজেদের বাকি ছয় ম্যাচই জেতে তাহলে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ডও গড়বে তারা। 


বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত আছে লেভারকুসেন। ইউরোপের শীর্ষ ১০ লিগে এই শতকে টানা এর চেয়ে বেশি ম্যাচ জিতেছে শুধু জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তুরিনের বুড়িরা। আজকের ম্যাচে হার এড়াতে পারলেই জুভেন্টাসের রেকর্ড স্পর্শ করবে লেভারকুসেন। 


এ মৌসুমে লেভারকুসেনের সামনে সুযোগ আছে সব মিলিয়ে আরও ১১ ম্যাচ খেলার। এই ১১ ম্যাচ অপরাজিত থাকলে ঐতিহাসিক ট্রেবল জয় নিশ্চিত করার পাশাপাশি মৌসুমজুড়ে অপরাজিত থাকার বিরল এক কীর্তিও গড়বে লেভারকুসেন। 


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ