
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিলো না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীর বাজার এলাকায় একটি পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে এবং চিহ্নিত মাদক কারবারি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবারসকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পুড়তে দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়। এ সময় ফারহান তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা মরদেহ করে।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।





























