
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের উপদেষ্টা ও সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে সোনাইকুন্ডি পশ্চিম পাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
মরহুম গিয়াস উদ্দিন মাস্টার উপজেলার সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। শিক্ষা ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি সমাজসেবায়ও ছিলেন নিবেদিতপ্রাণ। এলাকায় তিনি একজন সৎ, নির্লোভ এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লারদর্গা প্রেসক্লাব পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
মরহুমের জানাজা নামাজ আজ শনিবার বাদ আসর ইদ্রিস আলী বিশ্বাস ইসলামি মাদ্রাসা কবরস্থানে ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানে কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া চেয়েছে পরিবার।





























