
মাওলানা মোঃ ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের আশিরপাড়া পূর্বপাড়া কাজী বাড়ি জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গত ৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান মুফাচ্ছির হিসেবে আলোচনা করেন লাকসাম কালিয়াপুর দরবার শরীফ আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশেকে রাসুল পীরজাদা মাওলানা সোহরাব হোসেন জালালী।
প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সু-মুধুর কন্ঠস্বর মুজাহিদে আহলে সুন্নত হযরত মাওলানা মুফতি আবদুল্লাহ আল কাদেরী।
বিশেষ আলোচক ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজালাল আল কাদেরী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামশেদ আলম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক ডাঃ মোঃ শাহজাহান,
বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক নাছির উদ্দীন মানিক, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক মাওলানা মোঃ ইউসুফ আলী সহ প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন সাংবাদিক রাশেদ হোসাইন।





























