
আলোকিত সকল প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া দশের গলিতে ২৯/৩/২৫ রোজ শনিবার রাত আনুমানিক ১২.১০ মিনিটে এক রিকশা চালকের বাবাকে মারধর করে রিকশা চালকের সামনে গ্যারেজ মালিক টগর । এই অপমান সইতে না পারে বিষ পান করে মোহাম্মদ ইয়াসিন (১৫) নামে এক রিকাশা চালক। স্থানীয়রা প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে হসপিটাল মুমূর্ষ অবস্থায় হওয়ার প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সিট খালি না থাকায় বিএনকে হসপিটাল লিঃ মালিবাগে প্রেরণ করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে রিকশাচালক ইয়াসিন।
ইয়াসিনের বাড়ি জামালপুর জেলায় তার বাবার নাম আক্কাস আলী বড় ভাইয়ের নাম ইমাম হোসেন। ইমাম হোসেন বলেন মাস দুয়েক আগে মোহাম্মদ ইয়াসিন গ্যারেজ মালিক টগরের গাড়ি চালাতেন। গাড়ি চুরি হয়ে যাওয়ায় ইয়াসিন কিছুদিন পলাতক ছিলেন। দু থেকে তিন দিন আগে ইয়াসিন আমার সাথে দেখা করে। গ্যারেজ মালিক টগর আমাকে বলে ইয়াসিনকে খুঁজে পাইলে তাকে যেন জানায়। আমি কাজ থেকে এসে জানতে পারি আমার ছোট ভাই বিষ পান করেছে এবং আমার বাবাকে থাপ্পর দিয়েছে গ্যারেজ মালিক টগর। নাম প্রকাশ করতে অনিচ্ছুক গ্যারেজে রিকশা চালকরা বলেন টগর রিক্সা চালকদেরকে মারধর করেন জমা টাকা দিতে দেরি হওয়ায় এবং টগর সুদের ব্যবসা করে। এই বিষয়ে টগরের গ্যারেজে গিয়ে টগরকে খুঁজে পাওয়া যায়নি। টগর এর ছেলে এবং মেয়ের জামাতাকে খুঁজে পাওয়া যায়। মেয়ের জামাতা আরিফকে টগরের বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রতিবেদককে বলেন টগর হসপিটালে আছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ দাউদ মিয়াকে মুঠো ফোনে এই বিষয়ে কল দেয়া হলে তিনি বলেন এই বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন





























