
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে হাসপাতালটির 'স্বাস্থ্য গাথা' কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুচনা মনোহরা এর সঞ্চালনায় উপজেলায় কর্মরত সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক রিয়াজুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু প্রমুখ।





























