
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলায় শীতার্ত ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর বাঘা উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'পলিমাটি' উদ্যোগে ২০০ শীতার্ত ও দরিদ্র মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল।সংগঠনটির সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়া খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহমুদুল ইসলামসহ সংগঠনের সদস্য সাইফ, মাহিম ও সীমা উপস্থিত ছিলেন।





























