
মোঃ শাকিল ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ জুলাই কুতুবিয়া কনভেনশন সেন্টারের হলরুমে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বালুয়াকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউল হক স্বপনের সঞ্চালনায় বালুয়াকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রীস মিয়াজি ভিপি মোহন সভাপতি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দিন
প্রধান বক্তা গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত প্রধান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল। হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একে সুমন।টেংগারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু সরকার। স্বেচ্ছাসেবক দলের বালুয়াকান্দী ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক পাবেল।
স্বেচ্ছাসেবক দলের নেতা মোহন, হক মিয়া গোলজার
এছাড়া বক্তারা আওয়ামী লীগ থেকে এসে দলে সুযোগ নেওয়া বা ক্ষমতার লোভে দলে অনুপ্রবেশকারী কারও জন্য স্বেচ্ছাসেবক দলে কোনো জায়গা নেই বলে কঠোর বার্তা দেন।কর্মীসভা শেষে উপস্থিত সকল নেতাকর্মী দলীয় আদর্শ, শৃঙ্খলা, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখার শপথ নেন।
সভা শেষে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং গাজা-ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।





























