
স্টাফ রিপোর্টার: ১ ডিসেম্বর (রবিবার) জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিভাগীয় কমিটি ঘোষণা ও বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ সোহেল রানা।বাংলাদেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা, দুর্নীতি নির্মূল করা, এবং প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করে দেশের সার্বিক উন্নয়ন সাধন করার লক্ষ্যেই বাংলাদেশ সংস্কারবাদী পার্টি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ(প্রফেসর গ্রেড- ১ লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ নিয়ামত আলী(আহ্বায়ক দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই) ও বাংলাদেশ সংস্কারবাদী পার্টির অন্যান সদস্যরা।





























