শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
সোমবার ২৩ মার্চ ২০২৬
সোমবার ২৩ মার্চ ২০২৬

বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জামায়াত: মোহাম্মদ সেলিম উদ্দিন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আশফাক আহমদ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল, যা দেশের অন্যতম বৃহত্তম ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে জাতীয় নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখে। আসন্ন নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামী তার মিত্রদের সঙ্গে কৌশলগতভাবে এগিয়ে থেকে দেশের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে প্রথম সারির অবস্থানে থাকবে।


দূরদর্শী পরিকল্পনা ও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দলটি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। 


সোমবার মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, আমরা এমন একদল লোক তৈরি করার চেষ্টা করছি, যারা আগামী দিনে নেতৃত্ব দিয়ে দেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সক্ষম হবে। এজন্য আমরা মানুষের আত্মগঠন, পরিবার ও সমাজ গঠন; সর্বোপরি দেশে রাজনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি।’ আমরা নানাবিধ প্রতিকূলতার মধ্যেও জনগণেরর কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজ করার চেষ্টা করলেও ফ্যাসিবাদী অপশক্তি আমাদের তা নির্বিঘ্নে করতে দেয়নি বরং জাতীয় নেতাদের অন্যায়ভাবে হত্যাসহ শীর্ষনেতাদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে।


মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে একটি সফল বিপ্লবের জন্য কর্মীদের জন-সম্পৃক্ততা বাড়াতে হবে। গণমানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো দরকার। একই সঙ্গে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণের জন্য সব পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। এসময় দ্বীন বিজয়ের লক্ষ্যে কর্মীদের ময়দানে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


এর আগে দুপুর ২ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে কুরআন থেকে দারস পেশ করেন জেলা শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক। 


উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা-কর্ম পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আজির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুর রহমান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল