শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

বেলিংহ্যাম-এমবাপ্পের গোলে গেতাফেকে হারিয়ে দুইয়ে রিয়াল

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে হারলেও লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় জয়ে তারা লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে। সবচেয়ে স্বস্তির বিষয়, গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলমুখের সামনে তার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। গেতাফের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের জয়ে তার সঙ্গে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যামও।


এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সার (৩৪) চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদকে (৩২) টপকে দুই নম্বরে উঠে গেছে মাদ্রিদ ক্লাব।


রিয়াল দুটি গোলই করেছে প্রথমার্ধে। ৩০তম মিনিটে বেলিংহ্যাম পেনাল্টি থেকে জাল কাঁপান। আট মিনিট পর এমবাপ্পে গোল করেন। দ্বিতীয়ার্ধে দুইবার গোলপোস্ট বাধা না হয়ে দাঁড়ালে গেতাফে পয়েন্ট ভাগাভাগি করতে পারতো।


২৭ মিনিটে আন্তোনিও রুদিগারের ক্রস বেলিংহ্যাম হেড করার আগেই পাঞ্চ করে ফিরিয়ে দেন ডেভিড সোরিয়া। 


পরের মিনিটে বাজে পেনাল্টির বাঁশি। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে রুদিগারকে বক্সের মধ্যে ফাউল করেন অ্যালান নিয়ম। পেনাল্টি কিক নেন বেলিংহ্যাম। ইংলিশ মিডফিল্ডার ঠাণ্ডা মাথায় গোলপোস্টের মাঝখান দিয়ে জালে বল জড়ান। এই মৌসুমে এটি তার তৃতীয় লিগ গোল।


পরে রক্ষণে ফাঁক রাখার খেসারত দিতে হয়েছে গেতাফেকে। বেলিংহ্যাম খুঁজে পান এমবাপ্পেকে। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তার এটি দশম গোল, লিগে অষ্টম। শীর্ষ লিগে দুইশতম গোল থেকে আর একটি দূরে এমবাপ্পে। এএস মোনাকো (১৬), পিএসজি (১৭৫) ও রিয়ালের (৮) হয়ে শীর্ষ ঘরোয়া ফুটবলে ১৯৯ গোল করলেন তিনি।


৫০তম মিনিটে আবারও রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজে। এমবাপ্পের শট হুয়ান বেরোকালের বাহুতে লাগে। ভিএআর যাচাইয়ে সিদ্ধান্ত পাল্টে যায়। বল তার হাতে লাগার আগে পায়ে লেগেছিল।


ছয় মিনিট পর গেতাফের বদলি খেলোয়াড় ক্রিস্টান্টাস উচের শট কাছের পোস্টে আঘাত করে লক্ষ্যভ্রষ্ট হয়।


রিয়াল তৃতীয় গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে রদ্রিগো ও এমবাপ্পের সুযোগ নষ্টের কারণে। ৮৫তম মিনিটে জন প্যাট্রিকের একটি শট পোস্টে আঘাত করলে ব্যবধান কমাতে পারেনি গেতাফে।


শেষ দিকে গোলবারের পাশ দিয়ে বল মারেন এমবাপ্পে। তাতে ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ