
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ৩ গ্রাম হেরোইনসহ রত্না (৪৫) নামের এক মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধা পৌনে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের তত্বাবধানে একটি টিম জেলার শাজাহানপুর থানাধীন সাহানগর এলাকাস্থ মাঝিড়া বাজার হতে সাহানগর বাজারগামী আনোয়ার নার্সারীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চুপিনগর ইউপির সাহানগর এলাকার মৃত, রমজান আলীর মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারেন মাদক ব্যবসায়ী রত্না আনোয়ার নার্সারীর সামনে পাকা রাস্তার উপর হেরোইন বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় সিপাই বিথী মাদক ব্যবসায়ী রত্নার দেহ তল্লাশি করলে তার ডান হাতে থাকা একটি পার্স ব্যাগের ভিতরে থাকা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি পোটলা থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী রত্নার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে।





























