
মামুন শেখ রূপসাঃ
কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় ২৫মার্চ বিকালে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর খানজাহান আলী মোড়ে অনুষ্ঠিত হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। মোঃ মোশারেফ সিকদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামরুল মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, এনামুল কবীর সজল, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচীব আব্দুল মান্নান মিস্ত্রী, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোল্লা এনামুল কবির, বিএনপি নেতা বাশির মোল্লা, সেখ আবু সাঈদ, শফিকুর রহমান, শফিকুল ইসলাম বাচ্চু , আসাদুজ্জামান বিপ্লব, আবুল ইসলাম, শেখ আবুল কাশেম, মহাসিন জমাদার, শেখ আজিজুল ইসলাম, শরিফুল ইসলাম বকুল, শামীম আহমেদ জমাদার, মোহাম্মদ মোঃ জাকির হোসেন , মোঃ ফারুক মোল্লা, মাইনুল হাসান, ইমতিয়াজ আলী সুজন, আমিন মাহমুদ মাসুম, নাজমুস সাকিব, জাকির হোসেন, নিয়াম মল্লিক, মোহাম্মদ টুটুল শেখ, নয়ন হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন শেখ জাহিদুর রহমান।





























