
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক উৎসব উদযাপনের মধ্য দিয়ে, সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালির বিএনপির নেতাকর্মী নিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সাবেক প্রতিমন্ত্রী, নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও ও আংশিক সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোঃ রেজাউল করিম। । রবিবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা হইতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে
র্যালিটি বের হয়ে উপজেলা সদরে এসে সমাপ্ত করা হয়। এ সময় অধ্যাপক রেজাউল করিম বক্তব্যে বলেন, দেশী বিদেশী শত্রুরা যতই গভীর চক্রান্ত করুক,আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবই ইনশাআল্লাহ। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতি জনগণের রাস্তা আছে, বিএনপি এদেশের গণমানুষের দল। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সহ সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, ইঞ্জিনিয়ার মুমিনুল রহমান, বারদী ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, পৌরসভা যুবদলের সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌরসভার বিএনপির সহ সভাপতি পনির হোসেন, নজরুল মোল্লা, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশ্রাফ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন, আতাউর রহমান, দুলু, রফিকুল আলম, পিয়ার আলী, আওলাদ, মফিজুল ইসলাম, মামুন, কাউসার আহমেদ, সহ বিএনপির ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ্য।





























