শিরোনাম
সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

বিগত সরকারের সময় যে এলাকা গুলো বৈষম্যের শিকার হয়েছে,সে সব এলাকার উন্নয়নে কাজ করছিঃ উপদেষ্টা আসিফ মাহমুদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মো আমিরুল ইসলাম পঞ্চগড় সদর প্রতিনিধি। 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন-


বিগত সরকারের সময় যে এলাকা গুলো বৈষম্যের শিকার হয়েছে,সে সব এলাকার উন্নয়নে কাজ করছি।বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন,উত্তরবঙ্গ বাংলাদেশের ৭০ শতাংশ চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে থাকে,এখানে শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। শিল্পের বিকাশ এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, তিস্তা নদীতে পানি সমস্যা সমাধানে কাজ করছে সরকার।উত্তরবঙ্গের প্রায় ১২ টি জেলায় ২২ টি উপজেলায় আমি পরিদর্শন করব। শুধুমাত্র একটি বিশেষ কারনে।আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে। তাই পরিদর্শন করতে চেয়েছি আপনাদের দাবি গুলো জানতে চাইছি।


আসিফ মাহমুদ বলেন-রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যেভাবে দূর্নীতির করাল গ্রাসে ভেঙে পড়েছে এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রমের সাথে থাকবেন। আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


বিশেষ অতিথির বক্তব্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন,তেঁতুলিয়ার একটু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্থলবন্দর। আমরা যখন খোঁজ নিয়ে দেখি ওই স্থল বন্দরের ইজারা দিয়ে যত কর্মকর্তা কর্মচারী সেগুলো সব খুলনা বিভাগ থেকে আসা। স্থলবন্দর হওয়ার সময় যত লোকের এখানে কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা না হয় কিছু মানুষ সিন্ডিকেট করে সকল মানুষকে জিম্মি করেছে। 


যেখানে আমরা অন্যায় দেখবো, সিন্ডিকেট দেখব, চাঁদাবাজি দেখব, ধীরে ধীরে আমরা সেগুলো উপড়ে ফেলবো। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে স্থলবন্দর বলি, নিয়োগ বাণিজ্য বলি কোনটাই আমরা হতে দেবো না।


শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি,জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন।


জানা যায়, উপজেলার অসহায় দুস্থ্য দুই হাজার ব্যক্তিকে একটি করে কম্বল এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।এর আগে উপদেষ্টা সকালে হেলিকপ্টার যোগে আটোয়ারী উপজেলায় দুই হাজার ব্যক্তিকে কম্বল বিতরন করেছেন।


তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান এর সঞ্চালনায় ১৮ বর্ডার গার্ড বিজিবির সিও,স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক- শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ