
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বোরহান উদ্দিন বোরহানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ২৫ মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী
‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানার ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসসহ শহরজুড়ে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল।
ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর মেশিনগান ও কামান-ট্যাংক নিয়ে সশস্ত্র আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করেছিল। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তখন ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তান সামরিক বাহিনীর একজন মেজর হয়েও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণার দেয়।
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়, দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ইতালি প্রবাসী মোঃ ওমর ফারুক।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, বাবুল শেখ, সাইফুল আজম জগলু, খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সাহাবুদ্দিন, মাহমুদুল হাসান শান্ত, রহমত উল্লাহ ,স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম সুমন, রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মন্না, ছাত্রনেতা শওকতুল ইসলাম সৈকত প্রমুখ।





























