
বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -ঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ফার্মেসিকে ১১,০০০ টাকা জরিমানা ও দরবার মেডিকোকে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে গোমদন্ডী ফুলতল এলাকায় আল ইমাম মেডিকোকে ৫,০০০ টাকা জেনারেল হাসপাতালের নিচে ফার্মেসিকে ২,০০০ টাকা ও চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোকে ২,০০০ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। এবং ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে ট্রাক চালক নুরুল আলমকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন ওষুধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় ১ জনকে অর্থদণ্ড করা হয়।
তিনি আরও বলেন জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।





























