
বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে
শনিবার (১৯ জুলাই) বিকাল ৫টায় ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজ চত্বরে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরীর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা কমিটির বর্তমান সিনিয়র সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নুরুল কবির, মনজুর হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার, মোহাম্মদ ইউনুস, কাজী কামাল উদ্দিন, হারুনুর রশিদ চৌধুরী, দুলামিয়া মেম্বার, জানে আলম, জসিম উদ্দিন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোঃ হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, রাসেদ, রাহাত, পৌরসভা যুবদল নেতা সোলেমান, উপজেলা ছাত্রদলের নেতা আরাফাত চৌধুরী, পৌরসভা যুবদল নেতা নাজিম, লোকমান, হাসান রাফি, মেহেদী, রাকিব, সোহেল বাদশা সহ অসংখ্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খান বলেন- একটি গোষ্ঠী বিভিন্ন নামে বিভক্ত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত মিথ্যাচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অতীতেও ব্যর্থ হয়েছে আর বর্তমানেও সফল হবে না ।
বর্ণাঢ্য এই মিছিলটিতে বিএনপি'র কয়েক হাজার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি কালুরঘাট ফেরিঘাট হতে পেট্রোল পাম্প হয়ে কালুরঘাট জিয়াস্মৃতি সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।





























