
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল ২৫) তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।
তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।





























