
.
নোয়াখালীর চাটখিলে ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ মিজান নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার ৮ এপ্রিল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নেতৃত্বে সাঁড়াশি অভিযানে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থানার হাট উত্তর বাজারের মিজান টি স্টোর ও তার বসত বাড়ির ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং বিক্রির ৬ হাজার,৭'শ টাকা সহ মিজানকে আটক করে।
বিভিন্ন সূত্রে জানা যায়। মিজান দীর্ঘদিন যাবত চা দোকানের আড়ালে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদক সরবরাহ বিক্রি ও সেবন করতো এবং এলাকায় চুরি ছিনতাই গ্যাং সদস্যদের সাথে জড়িত।
থানার হাট বাজার এলাকায় একটি হাইস্কুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কিল্ডার গার্ডেন ও আলিম সহ একাধিক মাদ্রাসা আছে, তার এমন অনৈতিক কর্মকান্ডে অত্র এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ।
অভিভাবক বৃন্দ এই ব্যাপারে অনেক উদ্বিগ্ন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি। জানান। গাঁজা বিক্রেতা মিজান ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আমিরথী গ্রামের আমজাদ মিয়া হাজী বাড়ি (বানিয়া বাড়ি) গোলাম মোস্তফার মেঝো ছেলে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জানায় আটক আসামি মিজানের কাছ
থেকে উদ্ধারকৃত আলামত হিসাবে
৫০০ গ্রাঁমগাজা,নগদ-৬ হাজার ৭শ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী মো: মিজান (৫৪) এর বিরুদ্ধে উপপরিদর্শক জনাব মো: তাজবীর আহাম্মদ বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১৯ (ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করে এবং আসামি মোঃ মিজানকে আদালতে প্রেরণ করে।





























