
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুর বিভাগে চীনের সদ্য প্রস্তাবিত চীন- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১ হাজার শয্যার হাসপাতাল রংপুরের গঙ্গাচড়ার তিস্তাপাড়ের মহিপুরে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মহিপুর তিস্তা সেতুসহ আশেপাশের এলাকা জুড়ে তিস্তা উন্নয়ন ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবহেলিত এই অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার ছোট বড় কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
গত ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বলেন চীন ও বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন রংপুর বিভাগে একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে এবং হাসপাতালটি তিস্তা প্রকল্পের পাশে নির্মিত হবে।
এরপরই রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ সংশ্লিষ্ট কয়েকজন গঙ্গাচড়ার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর মৌজার কলাগাছি এলাকার প্রায় ২০ একর খাসজমি হাসপাতাল নির্মাণের জন্য পরিদর্শন করেন। খবরটি ছড়িয়ে পরলে গঙ্গাচড়ার সুশীল সমাজ ও সর্বসাধারনের মাঝে হাসপাতাল নির্মাণ নিয়ে আগ্রহ ও কৌতুহল বাড়তে থাকে। এবং তাদের এখন প্রানের দাবিতে পরিনত হয়েছে হাসপাতালটি মহিপুরে প্রতিষ্ঠা করার।
মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক রংপুর জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকারম হোসেন সুজন, উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, গণ- অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর কমিটির সদস্য হানিফ খান সজীব, গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের সভাপতি এমদাদুল গনি লিঠন, বৈশম্য বিরোধী রংপুর জেলা আহবায়ক ইমরান আহমেদ, এনসিপি নেতা রিফাত চৌধুরী, বৈশম্য বিরোধী নেতা শাহাজালাল, ইসলামী আন্দলনের উপজেলা সভাপতি আনিছুর রহমান, ইসলামী আন্দলনের উপজেলা সেক্রেটারি ইউনুছ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুকুল মিয়া, বড়বিল ইউপি চেয়ারম্যান এডভোকেট শামসুল হুদা, গঙ্গাচড়া সদর ইউপি চেযারম্যান মাহফুজার রহমান দুলু
মানবন্ধনে সুচনা বক্তব্য রাখেন লক্ষীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি প্রমুখ। মানববন্ধন শেষে একটি রেলি মহিপুর সেতুর দক্ষিন প্রান্ত থেকে বের হয়ে উত্তর প্রান্তে গিয়ে শেষ হয়। এসময় মহিপুরে হাসপাতালটি নির্মাণের দাবিতে পুরো এলাকা বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়।



































