
ছাতক প্রতিনিধি আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ছাতক উপজেলার গর্বিত সন্তান বক্সার ডা. আবিদ খাঁন। সে ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁনের সুযোগ্য নাতি ও লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর কামাল খাঁনের সন্তান। বক্সার ডা.আবিদ খাঁন আগামি ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাশিয়ায় এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক বক্সিংপ্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।আন্তর্জাতিক পর্যায়ে বক্সিং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমাদের ছাতকবাসীর মুখ উজ্জ্বল করবে ডা. আবিদ খাঁন। গোটা সিলেট তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয় এটি।তার সফলতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।





























