শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

ছাত্র আন্দোলনঃ প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষক ৮মাস ধরে স্কুলে যেতে পারছেন না,হারিয়ে যাচ্ছে শিক্ষার পরিবেশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


বিশেষ প্রতিনিধি 

ছাত্র আন্দোলন ও শিক্ষকদের দ্বন্ধের কারণে উপজেলা সদরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়টি এখন অস্থিত্ব সংকটে পড়েছে। আন্দোলন ঠেকাতে ৩ জন শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে রাখা, শিক্ষার্থী কমে যাওয়া ও সঠিক নেতৃত্বের অভাবে দিন দিন বিদ্যালয়টি সুনাম হারাচ্ছে। সরকার পুরাতন কমিটি বিলুপ্ত করায় এডহক কমিটি গঠনের জন্য সরকারী নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত পুরাতন কমিটিই বহাল আছে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীরা সোমবার (৫ মে) ইউএনওর সাথে সাক্ষাৎ করেছেন। 

৫ আগস্টের পর বিদ্যালয়ের সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া পালিয়ে যান। ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের পদত্যাগের দাবীতে ছাত্র আন্দোলন শুরু হয়। দিনভর পরিস্থিতি সামাল দিয়ে ব্যর্থ হলে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন অভিভাবকদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার ও সহকারী শিক্ষক নানু মিয়াকে বাধ্যতামুলক ছুটিতে পাঠায়। গণ স্বাক্ষর দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা চাকুরী থেকে বরখাস্তের জন্য তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার , টাকা তছরুপ ও শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহারের অভিযোগ দেয়। এ বিষয়ে জেলা প্রশাসন তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরপর গত ৩ সেপ্টেম্বর থেকে তারা প্রতিষ্ঠানে না এলেও প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম বাড়ি থেকেই অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর করে যাচ্ছেন।

এদিকে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ায় খন্ডকালীন শিক্ষক ছাঁটাই হতে পারে এমন প্ররোচনা পেয়ে খন্ডকালীন শিক্ষকরাও গ্রুপিংয়ে যুক্ত হয়। এর জের গত ২৯ এপ্রিল কিছু বহিরাগত লোক বিদ্যালয় ছুটির প্রাক্ষালে সকল শিক্ষার্থীকে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। তারা বিদ্যালয়ের ৩টি গেইট তালাবদ্ধ করে শিক্ষার্থীদের জিম্মি করে । শিক্ষার্থীরা বাড়ি ফিরতে দেরী করায় অভিভাবকরা খুঁজতে এসে তাদের মুক্ত করেন। এর আগে কয়েক বার প্রধান শিক্ষকের পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা মারমুখী আচরণ করেছেন। এমন পরিস্থিতিতে সঠিক নেতৃত্বের অভাবে হারাচ্ছে শিক্ষার পরিবেশ।

অমি নামে ৭ম শ্রেনির এক শিক্ষার্থী তার বাবাকে অনুরোধ করেছে তাকে যেন অন্য স্কুলে ভর্তি করা হয়। সে জানায় তার শাখায় ১১১ জন শিক্ষার্থী আছে। আন্দোলনের কারনে তার সহপাঠি তাকিয়া,নিহা ,নাবিহা,অমি রিয়া পাল সহ আরো কয়েকজন অন্য স্কুলে চলে গেছে। নবন শ্রেনির শিক্ষার্থী তাসিন বলেন, এই অবস্থার কারণে ভালো লাগে না, তাই স্কুলে আসতে মন চায় না।

কামাল খানী মহল্লার প্রাক্তন ছাত্র ও বর্তমান অভিভাবক সাবেক ইউপি সদস্য মখলিছুর রহমান জানান স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে তাই তার সপ্তম শ্রেনি পড়ুয়া মেয়ের টিসি নিয়ে পার্শ্ববর্তী একটি স্কুলে ভর্তি করিয়াছেন।

অফিস সহকারী পারভীন বেগম জানান ২০২৪ শিক্ষাবর্ষেশিক্ষার্থী ছিল ১হাজার ৮৩৮ জন, চলতি বছর শিক্ষার্থী কমে ১হাজার ৪০০জন। শাখা ৩টি কমে ১৮টি শাখা চলমান আছে। কর্মরত শিক্ষক আছেন ২৯ জন। এদের মধ্যে ৮ জন খন্ডকালীন শিক্ষক রয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্চুক এক শিক্ষক জানিয়েছেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবার আগে টিউশন বানিজ্য বন্ধ করতে হবে। টিউশন করার সময় কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধূলাই করে তাদেরকে দিয়ে প্রতিপক্ষ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়।

নৈশপ্রহরী জানু মিয়া বলেন চলতি মাসেই তিনি অবসরে যাবেন। যাওয়ার সময় সত্যি বলতে চান। তিনি কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করে বলেন তারাই দলাদলিতে যুক্ত। শিক্ষকরা ঠিক হলে স্কুল ঠিক হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক আদেশে বিদ্যালয়ের রুটিন কাজ পরিচালনা করছেন সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী। তিনি বলেন কেউ দোষ করে থাকলে প্রচলিত আইনে বিচার হবে। ম্যানেজিং কমিটিকে সাথে নিয়ে তাদের স্কুলে ফেরাতে আন্দোলন করেছি কিন্তু প্রশাসন পরিস্থিতি বিবেচনায় সায় দেয়নি।  

প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম বলেন আতাউর রহমান নামে একজন খন্ডকালীন শিক্ষককে ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ স্কুল থেকে বরখাস্ত করা হয় । সে ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত কর্মরত ছিল। এরপর সে প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। ৫ আগস্টের আবেগকে পুঁজি করে আন্দোলন করে । আর্থিক অনিয়ম বা দূর্নীতি প্রসংগে তিনি বলেন ম্যানেজিং কমিটির সভাপতি কিছু টাকা হাওলাত নিয়েছিলেন পরে তিনি সেই টাকা পরিশোধ করেছেন। তিনি বলেন সত্য একদিন প্রকাশ হবে। গ্রুপিং ও আন্দোলনের অভিযোগ নাকচ করে বলেন কেউ কারো সম্মানহানী করলে প্রকৃতির নিয়মেই সে একদিন বিচারের মুখোমুখি হবে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার বলেন, সুন্দর একটি স্কুল চোখের সামনে জৌলুস হারাচ্ছে। স্কুলের প্রতি নজর দেয়ার জন্য এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি জানান।

ইউএনও মাহমুদা বেগম সাথী জানান, কেউ ছুটিতে নয়, নিরাপত্তার কারণে ৩জন শিক্ষককে স্কুলে আসতে বারণ করা হয়েছে। তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বলেছেন, তিনিও চান বিদ্যালয়ের সমস্যা দূর হউক। কিন্তু যার মাধ্যমে কাজ করবেন সেই প্রধান শিক্ষকতো স্কুলেই যেতে পারছেন না। তিনি দ্রুত এডহক কমিটি গঠনের তাগিদ দিয়েছেন।

 

জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদুর রহমান জানান অভিযোগ সম্পর্কে জানান আমি আর এ পদে নাই। অনেক আগে তদন্ত করেছি কিছু মনে পড়ছে না। সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার কথা বলেন।

উল্লেখ্য ১৯৮৫ সালের ২৪ জানুয়ারী সাবেক রাষ্ট্রপতি নিজ নামে হোসাইন মোহাম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। পরবর্তীতে ১৯৯৩ সালে নাম পরিবর্তিত হয়ে “বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়” নাম ধারণ করে। কয়েক বছর আগেও ২হাজারের বেশি শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা করেছে।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল