শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

ছক্কা–উইকেটের হিসাবে গাজায় ৪৩ হাজার টাকা করে দিচ্ছে রিজওয়ানরা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিশ্ব মানবতার ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচিত হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলের নারকীয় গণহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। ক্রীড়াঙ্গন থেকেও তাদের প্রতি সহমর্মিতা দেখানোর নজির রয়েছে। তারই অংশ হিসেবে গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স।




গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। এরই মাঝে গতকাল (শনিবার) দিবাগত রাতে নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় গাজার মানুষের জন্য অনন্য ‍পদক্ষেপের কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। এদিন তারা করাচি কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ১ লাখ পাকিস্তানি রুপি (৪৩ হাজার টাকা) করে গাজার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।


ম্যাচের আগে টস দিতে নেমেই ওই ঘোষণা দিয়েছিলেন মুলতানের অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, ‘মুলতান সুলতান্সের পক্ষ থেকে আমি একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি চার, ছয় কিংবা উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও ওই মুহূর্তে আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান। মুলতান ফ্র্যাঞ্চাইজির এই মানবিক পদক্ষেপ ক্রিকেটভক্তদের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছে।



যা স্পষ্ট হয় মুলতান সুলতান্সের মালিক আলি তারিনের এক ভিডিও বার্তায়। তিনি জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতান ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’



প্রসঙ্গত, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার বিবাদমান পরিস্থিতি চলছে দীর্ঘ সময় ধরে। যেখানে প্রতিবারই বর্বর ভূমিকায় দেখা যায় ইহুদি অধ্যুষিত দেশটিকে। নতুন করে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী-শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি।


এদিকে, করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬টি উইকেট শিকার করেছে। ফলে দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে। যদিও ম্যাচটি জিততে পারেনি রিজওয়ানের দল। আগে ব্যাট করতে নেমে অধিনায়কের সেঞ্চুরির সুবাদে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। লক্ষ্য তাড়া করতে নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জিতেছে। তাদের পক্ষে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ