
ইয়ার রহমান আনান,কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিফুল ইসলাম এর নেতৃত্বে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। ঠিক এই সময় মনোবল দূর্বল করার জন্য একটি কুচক্রী মহল এ.এস.আই (সহকারি উপ-পুলিশ পরিদর্শক) পারভেজ মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্পনীয় ও ভিত্তিহীন সংবাদ করা হচ্ছে বলে ব্যক্তিগতভাবে তথ্য জানিয়েছেন এ এস আই পারভেজ মাহমুদ ।
চলতি মাসে ডাকাত-চোর ও মাদক কারবারিসহ ১২৭ আসামী গ্রেপ্তার, দেশের বিভিন্ন এলাকায় যেখানে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, সেখানে কক্সবাজারের চকরিয়া থানা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলশ পরিশ্রম করে যাচ্ছে। চলতি বছরের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বিশাল অস্ত্রের সরঞ্জামসহ চোর-ডাকাত ও বিভিন্ন মামলার প্রায় ১২৭জন আসামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।
গত ৪ জুন বিএমচর ইউনিয়নের ছলিম্যারঘোনা থেকে দেশীয় তৈরী বন্দুক, তাজা কার্তুজ এবং অস্ত্র তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুরো মাসে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, পুলিশের নানা সীমাবদ্ধতা রয়েছে। এরমধ্যেও পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছে, যাতে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে।
তিনি আরও বলেন, পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন স্যারের নির্দেশনায় আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে। আশাকরি এলাকায় সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আগের চেয়ে আরও কঠোর ভুমিকা পালন করবে।





























