
মোতালেব হোসেনঃ
২০১৮ সালের যে নির্বাচন হয়েছে আমরা তখন গুলশান কার্যালয়ে মনোনয়ন নিতে যাই। তখন বিএনপি থেকে মনোনয়ন কিনেছে ১৩ জন যার মধ্যে ৪ জন ছিল জাতীয়তাবাদী দলের আর বাকি সবাই ছিল একদলের যারা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী। তারা জাতীয়তাবাদী দলের হাই কমান্ডকে বুঝাতে চায় চৌদ্দগ্রাম বিএনপিতে অনেক গ্রুপিং। কিন্তু আমরা বলি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই কিন্তু প্রতিযোগিতা আছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাতিসা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান লন্ডনে বসে এক্সামপোলারি লিডারশিপ দেখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করতে হয়। তিনি লন্ডনে বসে আমাদেরকে মাঠে রেখে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। আজকে যারা বলে থাকেন বিভিন্ন সমন্বয়ক, একটা নতুন শব্দ। তারা নাকি ৫ দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন।
তিনি আরো বলেন, ১৭ বছর রাজপথে ছিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, জেল খাটলাম আমরা, নির্যাতিত হলাম আমরা। আর ওরা নাকি ৫-১০ দিনে দেশ স্বাধীন করে ফেলেছে। ওরা ৭১ কে অস্বীকার করতে চায়।
১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমানের বিরত্বগাথাই হচ্ছে ১৬ই ডিসেম্বর।
এ ১৬ই ডিসেম্বর কে বিতর্কিত করা যাবে না। যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছেন তারাই আজকে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করছে।
১৯৪৭ সালে ব্রিটিশ থেকে প্রাক ভারত যখন স্বাধীন হয় তখনো তারা বিরোধিতা করেছিলেন। ৭১ সালেও বিরোধিতা করেছেন। তাদের বিরোধিতা জনগণ কখনো কর্ণপাত করেনি।
অনুষ্ঠানে কামরুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুবদল নেতা উদ্দিন মামুন, হাসনাত মিঞা মোঃ জুবায়ের, শাহানেওয়াজ মজুমদার সহ বিএনপি'র সংগঠনের নেতৃবৃন্দ।





























