
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতী নেছারিয়া দারুস সুন্নাত মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের নতুন ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুল হক মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসাখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, বিশিষ্ট সমাজসেবক নাঙ্গলকোট পৌরসভা জামাত ইসলামের আমির এস এম মহিন,মফিজুর রহমান ডিলার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মরহুম দায়েমছাতীর পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান এ এস এম নাসির উদ্দিন, পীর সাহেব কেবলার সন্তান সৌদি আরব প্রবাসী মাদ্রাসার সেক্রেটারি আ হ ম আহছান উল্লাহ, পীর সাহেব কেবলার ছোট সাহেবজাদা ইতালি প্রবাসী ইসমাইল জবিহুল্লাহ,হাফেজ আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ কলিমুল্লাহ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান ফারুকী।





























