
মোঃ শাকিল প্রধান ঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে আনার পুরা নামক বাসষ্টান্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার রাত ৯ টায় উপজেলার আনারপুরা এলাকায় সড়কে কাভার্ডভ্যান এর ধাক্কায় পিকআপ ভ্যান যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত নয়টায় আনারপুরা নামক বাসষ্টান্ডে ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান সবজি বোজাই করা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে।
এতে যান চলাচল বন্ধ হয়ে জামালদী বাস ষ্টান্ড থেকে ঢাকামুখি লেনে প্রায় ১৪ কিমি এলাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি সড়কের একপাশে সরিয়ে নিলে রাত ১১ টা থেকে যান চলাচল শুরু হয়।





























