
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ঢাকায় মহাসমাবেশ সফল করতে লাকসাম দৌলতগঞ্জ বাজার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়নের বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগন্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিলা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি হাবীবুন্নাবী ইমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভার সভাপতি মুফতি ইমরান হোসেনসহ লাকসাম পৌরসভার বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগন্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে লোকসমাগম করা হবে।





























