
এস এম খলিলুর রহমান (রাজু) বিশেষ প্রতিনিধি ঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুষ্ঠিত অভিভাবক, ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মোঃ নূরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শনিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার আমীরখানী রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিঞা মোঃ নূরুল হক বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলিয়া মাদ্রাসাগুলোকে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে যুগোপযোগী শিক্ষায় রূপান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, গত এক দশকে যেসব সরকার ক্ষমতায় ছিল, তাদের অনেকেই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাগুলোর দিকে কোনো দৃষ্টিও দেয়নি। বর্তমান সরকারই এই খাতে উন্নয়নের দ্বার খুলে দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সুপার মাওলানা আ. হা. মুমসাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ এ.কে. এম মওদুদ হাসান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশি^র আহমদ, আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল নাইন এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম খোকন, সহকারী সুপার মাওলানা আতাউর রহমান, দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার হারিসুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার পক্ষথেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





























