
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে রবিবার সকাল ১০টার দিকে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০জন কিষান কিষানি অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম।





























