শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

ধর্ষণের দায়ে দণ্ডিত আলভেসের জরিমানার টাকা দিয়েছেন নেইমার

প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পানশালায় কুড়ি বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের দায়ে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেজকে সাড়ে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। একইসঙ্গে নির্যাতিত নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও আলভেসকে নির্দেশ দেন আদালত। এই সব টাকাই দিয়েছেন ব্রাজিলের আরেক তারকা নেইমার জুনিয়র।


বার্সেলোনার আদালতে চলা এই ধর্ষণ মামলায় ভুক্তভোগীর আইনজীবী চেয়েছিলেন, সাজা ১২ বছরের হোক আলভেসের। অন্যদিকে, স্পেনের কৌঁসুলিরা চেয়েছিলেন ৯ বছরের সাজা। তবে আদালত দেন সাড়ে ৪ বছরের সাজা। আলভেজের এই সাজা কমানোতে জরিমানার টাকা বড় ভূমিকা রেখেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রাজিলের গণমাধ্যম ইউওএল। 


প্রতিবেদনে বলা হয়েছে, আগেই উল্লেখিত টাকা আদালতে পাঠিয়েছেন নেইমার। জরিমানা দিলে সাজার মেয়াদ কমবে বলেও জানানো হয়েছিল। 


গতকাল বৃহস্পতিবার ৪০ বছর বয়সী আলভেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় এই রায় ঘোষণা করে স্পেনের বার্সেলোনার একটি আদালত। বার্সেলোনার আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী যে সম্মতি দিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’


২০২২ সালের ডিসেম্বরে একটি পানশালায় কুড়ি বছর বয়সী এক মেয়েকে যৌন হয়রানি করেন আলভেস। এর পর গত বছরের ১০ জানুয়ারি তদন্ত শুরু হয়। তবে এসব অভিযোগ তখন অস্বীকার করেন আলভেস। এ বিষয়ে কথা বলতে ন্যু কাম্পের (বার্সেলোনার মাঠ) কাছেই থানায় গিয়েছিলেন আলভেজ। সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।


স্পেনের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয় নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। পরে পানশালার বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন আলভেস। এ বিষয়ে বার্সা ইউনিভার্সাল তাদের টুইটারে এক পোস্টে দাবি করে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবেও নির্যাতন করেছেন ব্রাজিলিয়ান তারকা। অভিযোগ অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কারণ ওই দিন সেই নারীর সঙ্গে পানশালায় উপস্থিত ছিলেন আলভেসও। তবে অভিযোগ অস্বীকার করেন তিনি।


আন্তর্জাতিক ও ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী আলভেস। ক্লাব ফুটবলে তার সেরা সময়টা কেটেছে বার্সেলোনায়। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেস। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ